ময়মনসিংহে ২০১২ সালে ডাকাতি করতে গিয়ে শিক্ষক হত্যা মামলায় দুই ভাইসহ পাঁচজনের যাবজ্জীবন দিয়েছেন আদালত।
একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে ময়মনসিংহে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুদীপ্তা সরকার এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন-
পাগলা থানার বাশিয়া গ্রামের সাফত আলীর দুই ছেলে আব্দুর রশিদ ও আব্দুর রাশিদ, রজব আলীর ছেলে আবুল বাসার, সেকান্দার আলীর ছেলে মো. জিন্নাহ ও বিরই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে রাসেল।
মামলার বিবরণে জানা যায়, জেলার গফরগাঁও উপজেলার বাশিয়া গ্রামের শিক্ষক মাহবুবুল আলমের সাথে দণ্ডপ্রাপ্তদের পূর্ব বিরোধ ছিল।
পূর্ব বিরোধের জেরে শিক্ষক মাহবুবুল আলমের বাড়িতে ডাকাতির পরিকল্পনা করে তারা।
পরিকল্পনা অনুযায়ী ২০১২ সালের ১৯ এপ্রিল শিক্ষক মাহবুবুল আলমের বাড়িতে হামলা করে তাকে হত্যা করে।
এই ঘটনার দুই দিন পর (২১ এপ্রিল) নিহত শিক্ষক মাহবুবুল আলমের স্ত্রী হেনা পারভীন বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা দায়ের করেন।
পরে পুলিশ ২০১৩ সালের ১৫ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আরও পড়ুন :
- কক্সবাজারে খালের পানিতে পড়ে তিন ভাই-বোনের প্রাণহানি
- চকরিয়ায় বন্যার পানিতে নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার
- বন্যার পানিতে নিখোঁজ হওয়া নাতি-দাদার মরদেহ উদ্ধার
- ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়লেন পাকিস্তানের শান মাসুদ
- ফরিদপুরে ট্রাক চাপায় কৃষিশ্রমিকের প্রাণহানি
- দৌলতখানে বাবার পায়ের ধাক্কায় ভেসে উঠলো শিশুর মরদেহ
- বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলার শুনানি শুরু হয়েছে
- ভরণপোষণ চাওয়ায় বৃদ্ধ বাবাকে পিটিয়ে বাড়িছাড়া
- স্বাস্থ্য পরীক্ষা করতে সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের
- ভিডিও দেখে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ৬ আসামিকে গ্রেফতার
- বৃষ্টির প্রবণতা কমে তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে
- দেশের ৯টি অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির আভাস
- টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক
- সৌদি আরবের এক নারী ১১০ বছর বয়সে স্কুলে ভর্তি হয়েছেন
- গণতন্ত্রকে নিরাপদ রাখতে বিএনপিকে প্রতিহত করতে হবে
- রাশিফল অনুযায়ী আজকের দিনটি কেমন কাটবে সবার?
- নেত্রকোনার কেন্দুয়ায় ধানের চারা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
- পেঁয়াজের কেজি ৩৩ টাকা
