আফ্রিকার দেশ নাইজেরিয়ায় নামাজের সময় একটি মসজিদের একাংশ ধসে পড়েছে।
এতে অন্তত সাত মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কাদুনা রাজ্যের জারিয়া শহরে এই এই ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
জারিয়া এমিরেট কাউন্সিলের মুখপাত্র আবদুল্লাহি কোয়ারবাই বলেন,
শুক্রবার আছরের নামাজের সময় শহরের কেন্দ্রীয় মসজিদে এ ঘটনা ঘটে।
এ সময় মসজিদে বহু সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে চার মরদেহ পাওয়া যায়।
পরে উদ্ধারকারী দল ধসে পড়া মসজিদে অনুসন্ধান চালিয়ে আরও তিনজনের মরদেহ উদ্ধার করে।
দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছে, মসজিদটি ১৮৩০ সালে নির্মাণ করা হয়।
সেখানের জরুরি ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে,
এ ঘটনায় আহত ২৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র: আল জাজিরা
আরও পড়ুন :
- দুপুর পর্যন্ত ঢাকাসহ ১৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
- উন্নয়নের কারণে বিদেশিদের নজরে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
- সেনবাগে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা
- ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন না’গঞ্জের ১৮ জন পুলিশ কর্মকর্তা
- পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ঝাঁপ মাদক কারবারির, লাশ উদ্ধার
- ঝুঁকি নিয়ে রেলসেতু পারাপার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই জন নিহত
- দেশের ৬৪টি জেলার মধ্যে সিরাজগঞ্জ বাল্যবিয়ের ঝুঁকিতে তৃতীয় স্থানে
- ইতালির দ্বীপ ল্যাম্পেডুসার নৌকাডুবির ঘটনায় ৪১ জন অভিবাসীর মৃত্যু
- ময়মনসিংহে ডাকাতি করতে গিয়ে শিক্ষককে হত্যায় ৫ জনের যাবজ্জীবন
- জাতির পিতার সমাধিতে ভারতীয় হাইকমিশনারের শ্রদ্ধা নিবেদন
- ডেঙ্গুরোগে বয়স্ক রোগীদের মারা যাওয়ার হার আক্রান্তের তুলনায় বেশি

Comments are closed.