জাতির পিতার সমাধিতে ভারতীয় হাইকমিশনারের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

বুধবার (০৯ আগস্ট) দুপুর আড়াইটায় তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ আগস্টে নির্মম হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধুসহ তার পরিবারের সবার আত্মার শান্তি কামনায় প্রার্থনায় অংশ নেন তিনি।

এসময় ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি অনিমেষ চৌধুরী, সেকেন্ড সেক্রেটারি ভাইভাভ গান্ধী, প্রটোকল অফিসার গয়েশ্বর প্রসাদ মিশরা,

গোপালগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আজহারুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পরে বঙ্গবন্ধুর সমাধি-কমপ্লেক্সের অ্যাডমিন ভবনে রাখা পরিদর্শন বইতে মন্তব্য লেখেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

মন্তব্যে তিনি লিখেছেন, বঙ্গবন্ধুর লক্ষ্য ও আদর্শগুলিই ভারত-বাংলাদেশ এবং আমাদের দুদেশের জনগণের মধ্যে বন্ধুত্বের বন্ধন দৃঢ় রাখতে নির্দেশনা ও অনুপ্রেরণা যোগাবে।

এর আগে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় শ্রীধাম ওড়াকান্দিতে মতুয়া মহাসংঘের এক প্রতিনিধি সভায় যোগ দেন।

বাংলাদেশ মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মতুয়া মাতা সীমা দেবী ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় তিনি প্রধান অতিথির আসন গ্রহণ করেন।

 

আরও পড়ুন :

এনএএন টিভি