মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ঝাঁপ দিয়েছেন কুদ্দুছ সরদার নামে এক মাদক কারবারি। এ ঘটনার ৩৯ ঘণ্টা পর তার লাশ ভেসে উঠেছে।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বেতকা ইউনিয়নের দ্বিপাড়া আশ্রয়ণ প্রকল্পের পেছনে বেতকা গৌরগঞ্জ খালে
তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত কুদ্দুছ বালিগাঁও ইউনিয়নের চাষি বালিগাঁও গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয়রা জানান,
বুধবার বিকাল ৪টার দিকে পুলিশ দেখে কুদ্দুছ সরদার দৌড়ে পালিয়ে বালিগাঁও খালের পানিতে ঝাঁপ দেন। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে ফিরে চলে যায় পুলিশ।
পরে কুদ্দুছ সরদারের পরিবার ৯৯৯ ফোন দিলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে আসা ডুবুরি দল উদ্ধারের অভিযান চালিয়েও তাকে খুঁজে পায়নি।
কুদ্দুছ সরদারের মা তহুরা বেগম বলেন, পানিতে ঝাঁপ দিয়ে আমার ছেলে পুলিশের সামনেই তলিয়ে গেল, কিন্তু পুলিশ তাকে পানি থেকে উদ্ধার করেনি।
টঙ্গীবাড়ি থানার ওসি মো. রাজিব খান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন :
- পুকুর থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার: স্বামী-স্ত্রী গ্রেফতার
- কক্সবাজারে অজ্ঞাতনামা দুই নারী-পুরুষের মরদেহ উদ্ধার
- রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৬০ জন
- দেশের ১৭ জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় এর আভাস
- মাদারীপুরে সাপের কামড়ে প্রবাসীর স্ত্রীর প্রাণহানি
- বন্যার পানিতে নিখোঁজ হওয়া নাতি-দাদার মরদেহ উদ্ধার
