কক্সবাজারে সেন্টমার্টিন দ্বীপের সৈকতে ভেসে আসা অজ্ঞাতনামা দুই নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ আগস্ট) সকাল ১১ টায় টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা এলাকার সৈকত থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয় বলে জানান
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ।
নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে না পারলেও তাদের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর বলে জানান তিনি। এদের মধ্যে একজন নারী ও আরেকজন পুরুষ।
স্থানীয়দের বরাতে জোবায়ের সৈয়দ বলেন,
‘সকালে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা সৈকতে দু’টি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দু’টি উদ্ধার করেছে। মরদেহগুলো পঁচে অর্ধ-গলিত অবস্থায় রয়েছে। এ কারণে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তবে তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, অন্তত সপ্তাহখানেক আগে তাদের মৃত্যু হয়েছে।’
মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন :
- দেশের ৬৪টি জেলার মধ্যে সিরাজগঞ্জ বাল্যবিয়ের ঝুঁকিতে তৃতীয় স্থানে
- ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া!
- সেন্টমার্টিন দ্বীপে জোয়ারে ভেসে আসা দুই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
- চীনের হেবেই প্রদেশে ভয়াবহ বন্যা ; ২৯ জনের মৃত্যু
- দেশের ৬৪টি জেলার মধ্যে সিরাজগঞ্জ বাল্যবিয়ের ঝুঁকিতে তৃতীয় স্থানে
- কক্সবাজারে খালের পানিতে পড়ে তিন ভাই-বোনের প্রাণহানি
- ইতালির দ্বীপ ল্যাম্পেডুসার নৌকাডুবির ঘটনায় ৪১ জন অভিবাসীর মৃত্যু
- ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া!
