সৌদি আরবের তেলের পাইপলাইনে হামলার পেছনে ইরান জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প এ কথা বলেন।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমার মনে হয় তারাই (দায়ী), সম্ভবত তারাই। এর আগে সকালে ট্রাম্প আয়ারল্যান্ডে পৌঁছান। সেখানে তিনি দেশটির নেতাদের সাথে বৈঠক করবেন এবং এরপর নিজের মালিকানাধীন একটি গলফ কোর্সে আয়োজিত টুর্নামেন্টে অংশ নেবেন।
প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প সর্বশেষ ২০১৯ সালের জুনে আয়ারল্যান্ড সফর করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, সেখানে তিনি আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী (তাওশেক) মাইকেল মার্টিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়াও দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এডওয়ার্ড ওয়ালশের বাসভবনে ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।
এর আগে ট্রাম্প বলেছিলেন, তেহরােনের সাথে যুদ্ধ খুব দ্রুত শেষ হবে এবং সংঘাত মিটে গেলে তেলের দাম কমে আসবে বলে তিনি আশা করছেন।
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় তেল উৎপাদন এলাকা থেকে লোহিত সাগর পর্যন্ত অপরিশোধিত তেল পরিবহনকারী পূর্ব-পশ্চিম পাইপলাইনটি বৃহস্পতিবার বিমান হামলার পর বন্ধ করে দেওয়া হয়। এই হামলায় হতাহত ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন খবরে বলা হয়েছে, ড্রোনগুলো ইরাকের ভূখণ্ড থেকে এসেছিল।
