চুয়াডাঙ্গা সদরে বাসের ধাক্কায় আব্দুল মান্নান নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার পাঁচমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল মান্নান চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের কালুপোল খেজুরতলা গ্রামের মৃত হারান বিশ্বাসের ছেলে এবং
গাড়াবাড়িয়া হানুরবাড়াদি বহুমুখী দারুল কোরআন কওমি মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের শিক্ষক ছিলেন তিনি।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,
‘শুক্রবার দুপুরে সরোজগঞ্জ বাজার থেকে ইজিবাইকে চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়া বসুতিপাড়া জামে মসজিদে জুমার নামাজ পড়ানোর জন্য যাচ্ছিলেন আব্দুল মান্নান।’
‘পথিমধ্যে পাঁচমাইল নামক স্থানে পৌঁছলে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ইজিবাইটিকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।’
আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি মাহাব্বুর রহমান।
আরও পড়ুন:
- গাজীপুরে ট্রেনে ছিনতাই ও হামলার ঘটনায় গ্রেফতার ৫
- ডিমের আড়তে ভোক্তা অধিকারের অভিযান
- মুন্সীগঞ্জে বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর প্রাণহানি; আহত ৩
- আজ চিলির মুখোমুখি হচ্ছে ব্রাজিল, দেখবেন যেভাবে
- ঢাবি হলের ময়লার স্তূপ থেকে জমজ ছেলের মরদেহ উদ্ধার
- নামাজের সময় মসজিদে ধস, প্রাণ গেল সাত মুসল্লির
- ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন না’গঞ্জের ১৮ জন পুলিশ কর্মকর্তা
- নাটোরে মাটি খুঁড়ে পরকীয়া প্রেমিকের মরদেহ উদ্ধার
- গাজীপুরের টঙ্গীর রেলওয়ে জংশন এলাকায় ছিনতাইকারীদের কবলে
- যৌতুকের টাকা না দেওয়ায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা
- রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৬০ জন
