গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশনে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনে ছিনতাই ও হামলার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব-১।
শনিবার (১২ আগস্ট) ভোররাতে টঙ্গী ও আব্দুল্লাহপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সকালে র্যাবের মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হলেও সেখানে গ্রেফতারকৃতদের নামপরিচয় জানানো হয়নি।
গত বৃহস্পতিবার রাত ১১টায় কর্ণফুলী এক্সপ্রেসের একটি ট্রেনে ১০ থেকে ১২ জন যুবক অস্ত্র দেখিয়ে যাত্রীদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়।
বাধা দিতে চাইলে যাত্রীদের ছুরি দিয়ে আঘাত করা হয়। এছাড়া ট্রেনের জানালা দিয়ে যাত্রীদের দিকে পাথর নিক্ষেপ করলে কয়েকজন যাত্রী আহত হন।
এরপর টঙ্গী পূর্ব থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে নয়জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে সুইচ গিয়ার, চাপাতি, লুন্ঠিত মোবাইল উদ্ধার করা হয়। এরপর আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন :
- পরীক্ষা শেষে ছাত্রীকে ধর্ষণ, মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন
- গাজীপুরের টঙ্গীর রেলওয়ে জংশন এলাকায় ছিনতাইকারীদের কবলে
- আজ চিলির মুখোমুখি হচ্ছে ব্রাজিল, দেখবেন যেভাবে
- পাহাড়ি নদীতে নিখোঁজ হওয়া কৃষকের মরদেহ ভেসছে ৪ দিন পর
- ঢাবি হলের ময়লার স্তূপ থেকে জমজ ছেলের মরদেহ উদ্ধার
- রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৬০ জন
- উন্নয়নের কারণে বিদেশিদের নজরে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
- পিকেকে গেরিলা গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে গিয়ে তুরস্কের ছয় সেনা নিহত
- দুপুর পর্যন্ত ঢাকাসহ ১৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
- মুন্সীগঞ্জে বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর প্রাণহানি; আহত ৩

Comments are closed.