জুড়ীতে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

উক্ত অভিযান পরিচালনা করেছেন জুড়ী থানার ওসি মোশাররফ হোসেনের নির্দেশনায় এসআই ফরহাদ।

১০ আগষ্ট রাতে এসআই ফরহাদের নেতৃত্বে পুলিশের একটি দল সদর জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গীরাই নুর এন্টারপ্রাইজের সামনে অভিযান চালিয়ে

পূর্ব বেলাগাঁও গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে মোঃ আনোয়ার হোসেন (২২) ও জাঙ্গীরাই গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে জয়দুল হোসেন (২৫)কে আটক করা হয়।

আটককৃতদের দেহ তল্লাশি করে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন,

এ ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে জুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

ইউটিউবে ভিডিওটি দেখতে লিঙ্কে ক্লিক করুন — 

 

আরও পড়ুন:

এনএএন টিভি