আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।
ওইদিন সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা হবে।
সভায় সভাপতিত্বে করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে মাঠে থেকে কাজ করার নির্দেশনাসহ তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশেষ বার্তা দেওয়া হবে।
এছাড়া আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তৃণমূলের যেসব নেতা দলীয় কোন্দল ও
দ্বন্দ্বের বিষয় দলীয় প্রধানকে অবহিত করেছেন তার বিষয়ে বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের নির্দেশনা দেওয়া হবে।
এছাড়া রীতি অনুযায়ী সভায় শোকপ্রস্তাব করার পরে দলীয় বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করা হবে।
আরও পড়ুন :
- ঝুঁকি নিয়ে রেলসেতু পারাপার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই জন নিহত
- মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে ১৪ মামলার আসামির মরদেহ উদ্ধার
- বিএনপি নেতাদের অগ্নিপরীক্ষা আজ
- পিকেকে গেরিলা গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে গিয়ে তুরস্কের ছয় সেনা নিহত
- কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি, ভেসে উঠছে ক্ষতচিহ্ন
- রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৬০ জন
- দেশের ১৭ জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় এর আভাস
- দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন
- আটকে রেখে দুই সপ্তাহ ধরে বিয়ের প্রলোভনে ধর্ষণ
- ডেঙ্গু বেড়েছে মানুষের অসচেতনার কারণে: তাজুল ইসলাম
- পরীমণির পদ্মের জন্মদিন আজ; আয়োজনে থাকবেন না রাজ

Comments are closed.