বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের সেনাসদস্যগণ চট্টগ্রাম এর লোহাগড়া, সাতকানিয়া উপজেলা সহ কক্সবাজার জেলায় বন্যা দুর্গতদের সহায়তায় মোতায়েন রয়েছে।
মোতায়েনরত সেনাসদস্যগণ নিরলসভাবে পানিবন্দী মানুষকে উদ্ধার ও দুর্গতদের মাঝে খাবার বিতরণ, বিশুদ্ধ পানি সরবরাহ এবং চিকিৎসা সহায়তা প্রদান করে আসছে।
বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের ক্যাম্প সমূহেও দুর্যোগ মোকাবেলায় লক্ষ্যে সেনাবাহিনীর উদ্ধারকারী দল নিরলসভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন কর্তৃক কক্সবাজার, চট্টগ্রাম এর বিভিন্ন উপজেলার বন্যাকবলিত এলাকায় বন্যা দুর্গত ব্যক্তিদের উদ্ধার করে
বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রেরণ, চিকিৎসা সহায়তা প্রদান, ত্রাণ বিতরণ, বিশুদ্ধ পানি সরবরাহ এবং পানি বিশুদ্ধকরণ ওষুধ বিতরণ করেছে।
এছাড়াও, ১০ পদাতিক ডিভিশন কর্তৃক কন্ট্রোলরুম স্থাপন, জেলা প্রশাসন কক্সবাজার ও অন্যান্য সংস্থার সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রাখার পাশাপাশি সার্বক্ষণিক উদ্ধারকারী ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।
রিয়াদ উদ্দিন, কক্সবাজার
আরও পড়ুন:
- জিআই পণ্য হিসেবে স্বীকৃত পেল নাটোরের `কাঁচাগোল্লা!
- ডেঙ্গু বেড়েছে মানুষের অসচেতনার কারণে: তাজুল ইসলাম
- খাগড়াছড়িতে পানিবন্দি আট গ্রামের সহস্রাধিক মানুষ!
- মাদারীপুরে সাপের কামড়ে প্রবাসীর স্ত্রীর প্রাণহানি
- গৃহবধূকে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
- দেশের ৬৪টি জেলার মধ্যে সিরাজগঞ্জ বাল্যবিয়ের ঝুঁকিতে তৃতীয় স্থানে
- এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষা বোর্ডের ফটকে অবস্থান
- কালাইয়ে স্ত্রীকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেফতার
- প্রথম শ্রেণির ছাত্রীকে ছাত্রীকে ধর্ষণের মামলায় শিক্ষকে যাবজ্জীবন কারাদণ্ড
- কক্সবাজারে খালের পানিতে পড়ে তিন ভাই-বোনের প্রাণহানি
- বন্যার পানিতে নিখোঁজ হওয়া নাতি-দাদার মরদেহ উদ্ধার

Comments are closed.