মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে পুলিশ দেখে খালে ঝাঁপ দিয়ে নিখোঁজের ৩৯ ঘণ্টা পর কুদ্দুস সরদার (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত কুদ্দুস স্থানীয় হাট বালিগাঁও এলাকার আ. সাত্তার সরদারের ছেলে।
তার বিরুদ্ধে টঙ্গীবাড়ী ও লৌহজং থানায় ১৪টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বেতকা ছটফটিয়ে গ্রাম সংলগ্ন ইছামতি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে গত বুধবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালিগাঁও এলাকায়
পুলিশ দেখে পাশের ডহুরি খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত বলেন,
নিখোঁজের পর কুদ্দুসকে ফায়ার সার্ভিসের মাধ্যমে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।
আজ সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত কুদ্দুস সর্দারের বিরুদ্ধে লৌহজং এবং টঙ্গীবাড়ী থানায় ১৪টি মাদক মামলা রয়েছে।
আরও পড়ুন :
- পিকেকে গেরিলা গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে গিয়ে তুরস্কের ছয় সেনা নিহত
- কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি, ভেসে উঠছে ক্ষতচিহ্ন
- রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৬০ জন
- দেশের ১৭ জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় এর আভাস
- দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন
- আটকে রেখে দুই সপ্তাহ ধরে বিয়ের প্রলোভনে ধর্ষণ
- ডেঙ্গু বেড়েছে মানুষের অসচেতনার কারণে: তাজুল ইসলাম
- খাগড়াছড়িতে পানিবন্দি আট গ্রামের সহস্রাধিক মানুষ!
- মাদারীপুরে সাপের কামড়ে প্রবাসীর স্ত্রীর প্রাণহানি

Comments are closed.