কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের সৈকতে ভেসে আসা অজ্ঞাত দুই নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১১টায় টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা এলাকার সৈকত থেকে
মরদেহ দুইটি উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি মোহাম্মদ জোবায়ের সৈয়দ।
নিহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও তাদের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে ওসি জোবায়ের সৈয়দ বলেন,
সকালে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা সৈকতে দুইটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুইটি উদ্ধার করে।
মরদেহগুলো পচে অর্ধ-গলিত অবস্থায় রয়েছে।
এ কারণে মৃতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।
ধারণা করা হচ্ছে, অন্তত সপ্তাহখানেক আগে তাদের মৃত্যু হয়েছে।
মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন :
- অডিটের নামে দোকানে ঢুকে প্রতারণা, দুই ইরানী যুবক গ্রেফতার
- পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ঝাঁপ মাদক কারবারির, লাশ উদ্ধার
- পুকুর থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার: স্বামী-স্ত্রী গ্রেফতার
- কক্সবাজারে অজ্ঞাতনামা দুই নারী-পুরুষের মরদেহ উদ্ধার
- ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া!
- জামায়াতের সেক্রেটারিসহ দুই নেতা গ্রেফতার
- সেন্টমার্টিন দ্বীপে জোয়ারে ভেসে আসা দুই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
- পাঁচ ঘণ্টার ব্যবধানে চিকিৎসাধীন অবস্থায় দুই কয়েদির মৃত্যু
- চীনের হেবেই প্রদেশে ভয়াবহ বন্যা ; ২৯ জনের মৃত্যু
- শনিবার অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা
