জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিল সাইড’ অভিযানে আটক ১০

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার একটি দুর্গম পাহাড়ে নির্মিত একটি জঙ্গি আস্তানায় শ্বাসরুদ্ধকর এক অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শনিবার (১২ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত চালানো এ অভিযান জঙ্গি আস্তানা থেকে জঙ্গিদের পাশাপাশি আরো বেশকিছু গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেছে সিটিটিসি ইউনিট।

শনিবার সকালে অভিযান শেষে ‘অপারেশন হিল সাইড’ নামে অভিযান শেষে

পুলিশের এই বিশেষায়িত ইউনিটের (সিটিটিসি) প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত সাংবাদিকদের জানান,

‘কুলাউড়ার জঙ্গি আস্তানায় অভিযানে আটক ১০ জনের বাড়ি দেশের বিভিন্ন এলাকায়।’

তিনি আরও বলেন,

‘আমাদের কাছে তথ্য ছিলো নতুন একটি উগ্রবাদী সংগঠন ব্যাপক সংখ্যক লোকদের উগ্রবাদের দীক্ষা দিয়েছে। সেসব লোকজন হিজরতের জন্য ঘর থেকে বের হয়েছেন।’

‘শুরুতে আমাদের কাছে তথ্য ছিল মৌলভীবাজারের যে কোনো একটি পাহাড়ে তারা তাদের আস্তানাটি তৈরি করেছে। গতকাল আমরা চূড়ান্ত তথ্য পাই।’

তিনি বলেন,

‘ঢাকায় আমরা একজনকে গ্রেপ্তার করেছি, যিনি এই জঙ্গি আস্তানা থেকে তার পরিবারকে আনার জন্য গিয়েছিলেন।’

‘জঙ্গি আস্তান থেকে নারী-পুরুষ মিলিয়ে ১০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৪ জন পুরুষ ও ৬ জন নারী। এছাড়া তিন শিশুও ছিলো।’

সিটিটিসি প্রধান বলেন,

‘বিনা বলপ্রয়োগে আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই।’

‘তাদের হেফাজতে নেওয়ার পরে আমরা জঙ্গি আস্তানায় ব্যাপক তল্লাশি চালিয়ে প্রায় ৩ কেজি বিস্ফোরক ও ৫০টির মতো ডেটোনেটর উদ্ধার করি, যা দিয়ে গ্রেনেডসহ হাই এক্সপ্লোসিভ তৈরি করা হয়।’

‘এছাড়া ৩ লাখ ৬১ হাজার টাকা, প্রশিক্ষণ সামগ্রী; কমব্যাট বুট, বক্সিন ব্যাগ এবং কয়েক বস্তা জিহাদি বই জব্দ করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন,

‘এটি নতুন একটি সংগঠন, এর নাম “ইমাম মাহদির কাফেলা”। বাংলাদেশে যেসব নিষিদ্ধ জঙ্গি সংগঠন আছে, সেগুলোর বাইরে এটি একটি নতুন সংগঠন।

এই সংগঠনের যে মূল ব্যক্তি তার নামও আমরা পেয়েছি। আশা করি, তার পর্যন্ত পৌঁছাতে আমরা সক্ষম হবো।’

আটককৃত জঙ্গিদের নাম-পরিচয়:

১. সাতক্ষীরা জেলার দক্ষিন নলতা গ্রামের ওমর আলী ও ছমিরুনের ছেলে শরীফুল ইসলাম, 

২. কিশোরগঞ্জ জেলার আবুল কাশেম ও জহুরা খাতুনের ছেলে হাফিজ উল্লাহ

৩. নারায়নগঞ্জ জেলার রসুলপুর এলাকার নজরুল ইসলাম ও সানোয়ারা বেগমের ছেলে খায়রুল ইসলাম

৪. সিরাজগঞ্জ জেলার মাইজবাড়ী গ্রামের সাইফুল ইসলাম ও সুলতানার ছেলে রাফিউল ইসলাম,

৫. নারায়নগঞ্জ জেলার রসুলপুর এলাকার মানিক মিয়া ও আলেয়া বেগমের মেয়ে খায়রুল ইসলামের স্ত্রী মেঘনা,

৬. নারায়নগঞ্জ জেলার রসুলপুর এলাকার খায়রুল ইসলাম ও মেঘনার মেয়ে আবিদা,

৭. পাবনা জেলার মজনু মল্লিক ও আলেয়া বেগমের মেয়ে এবং আব্দুল ছত্তারের স্ত্রী শাপলা বেগম,

৮. পাবনা জেলার শ্রীপুর গ্রামের আব্দুল ছত্তার ও শাপলা বেগমের মেয়ে জুবেদা,

৯. পাবনা জেলার শ্রীপুর গ্রামের আব্দুল ছত্তার ও শাপলা বেগমের মেয়ে হুজাইফা,

১০. নাটোর জেলার চাদপুর গ্রামের সাইদুল ইসলামের মেয়ে ও সোহেল তানজীম রানার স্ত্রী মাইশা ইসলাম

১১. বগুড়া জেলার নিজবলাই গ্রামের আব্দুল জলিলের মেয়ে ও সুমন মিয়ার স্ত্রী মোছাঃ সানজিদা খাতুন

১২. সাতক্ষীরা জেলার দক্ষিন নলতা গ্রামের জলমত খা’র মেয়ে এবং শফিকুল ইসলামের স্ত্রী আমিনা বেগম

১৩. সাতক্ষীরা জেলার দক্ষিন নলতা গ্রামের শফিকুল এবং আমিনা বেগমের মেয়ে মোছাঃ হাবিবা বিনতে শফিকুল

তিমির বনিক, মৌলভীবাজার

 

এনএএন টিভি

 

ইউটিউবে ভিডিও নিউজটি দেখতে লিঙ্কে ক্লিক করুন—