বিভিন্ন অযুহাতে অস্থির হয়ে উঠা ডিমের দাম সহনীয় পর্যায়ে ফিরিয়ে আনতে ফরিদপুরের বিভিন্ন বাজার ও আড়তে অভিযান পরিচালনা
করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখের নেতৃত্বে ফরিদপুর শহরের বিভিন্ন বাজার তদারকি করা হয়।
অভিযানে ডিমের দামে কারসাজি করা, ডিমের ক্রয়-বিক্রয় রশিদ না থাকা,
মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে মিতালী ট্রেডার্স,
সিরাজ ডিম ভান্ডার এবং ওহাব ট্রেডার্স, এই ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
বাজার তদারকি অভিযানে জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো: শাহাদাত হোসেন,
স্যানিটারী ইন্সপেক্টর মোঃ বজলুর রশিদ খান এবং জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ জানান,
জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন :
- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
- জঙ্গি অভিযানে আটক শরিফুলের বাড়ি এখন তালাবদ্ধ!
- ১৫ আগস্ট কারবালার ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল : প্রধানমন্ত্রী
- মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের আত্নহনন, মরদেহ পৌঁছালো বাড়িতে
- মিঠামইন হাওরে নিখোঁজের দু’দিন পর মরদেহ উদ্ধার\
- নারায়ণগঞ্জে ছয়তলা ভবনে পাঁচতলার ফ্ল্যাটে বিস্ফোরণে নারী-শিশুসহ চারজন দগ্ধ
- বড়লেখায় অবৈধভাবে জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ\
- চাঁপাইনবাবগঞ্জে দুর্ধর্ষ চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার
- নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের আন্তর্জাতিক যুব দিবস পালন

Comments are closed.