মালয়েশিয়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করা রুবেল শেখ (৩২) নামের এক যুবকের মরদেহ তার গ্রামের বাড়ি রাজবাড়ীতে পৌঁছেছে।
রোববার (১৩ আগস্ট) ভোরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পারকুল গ্রামে তার মরদেহ পৌঁছায়।
নিহত রুবেল ওই গ্রামের শাহাদাত শেখের ছেলে। সম্প্রতি তিনি মালয়েশিয়া থেকে মোবাইলে বিয়ে করেন।
রুবেলের ভগ্নিপতি ব্যবসায়ী মনোয়ার হোসেন বলেন,
‘তার শ্যালক রুবেল ৬ বছর ধরে মালয়েশিয়ায় চাকরি করেন। সম্প্রতি বিয়ে করেছেন মোবাইল ফোনে।’
‘গত ২৭ জুলাই মালয়েশিয়া থেকে রুবেলের স্ত্রী তৃপ্তির কাছে মোবাইলে রুবেলের এক সহকর্মী জসিম জানান ২৬ জুলাই রাত ১১ টা ৫৭ মিনিটে রুবেল গলায় ফাঁস নিয়ে মারা গেছে।’
‘এ সময় তৃপ্তির মোবাইল ফোনে রুবেলের ঝুলন্ত মরদেহের ছবি তুলে পাঠান জসিম।’
‘ভোরে মরদেহ গ্রামের বাড়ি পৌঁছেছে। তার লাশ দাফনের প্রস্তুতি চলছে।’
আরও পড়ুন:
- টাঙ্গাইলে চলন্ত ট্রেনে ছিনতাই করতে গিয়ে যুবকের প্রাণহানি
- নারায়ণগঞ্জে ছয়তলা ভবনে পাঁচতলার ফ্ল্যাটে বিস্ফোরণে নারী-শিশুসহ চারজন দগ্ধ
- বড়লেখায় অবৈধভাবে জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ
- রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৩৬
- নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের আন্তর্জাতিক যুব দিবস পালন
- চাঁপাইনবাবগঞ্জে দুর্ধর্ষ চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার
- শোক দিবস পালন উপলক্ষে অস্ত্র বহনে ৬ দিনের নিষেধাজ্ঞা জারি
- বঙ্গোপসাগরে ৪৭৩ প্রজাতির সামুদ্রিক মাছ!
- ভেরিফাইড ব্যবহারকারীরা এখন টুইটার থেকে ডাউনলোড করতে পারবে ভিডিও!
- নারায়ণগঞ্জে ফ্লাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ; দগ্ধ ৪
- সুপারস্টার অক্ষয় কুমারকে থাপ্পড়-থুথু মারলে পুরস্কার ১০ লাখ রুপি

Comments are closed.