টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত ট্রেনে ছিনতাই করতে গিয়ে ট্রেন থেকে পড়ে আরিফ সিদ্দিকী (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১২ আগস্ট) ভোরে জয়দেবপুর-বঙ্গবন্ধু সেতু রেলসড়কের মির্জাপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
আরিফ সিদ্দিকী উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের কাইয়ুম সিদ্দিকীর ছেলে।
মির্জাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন,
‘নিহত আরিফসহ ভোরে কয়েকজন মিলে সংঘবদ্ধভাবে রংপুর এক্সপ্রেস ট্রেনে ছিনতাই করতে যায়। পরে ট্রেনে উঠতে গিয়ে আরিফ পড়ে যায় এবং ঘটনাস্থলে সে মারা যায়।’
তিনি আরও জানান,
‘পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে ব্যবহৃত একটি ছুরি ও মোবাইল ফোনের ৩টি কভার উদ্ধার করা হয়।’
আরও পড়ুন:
- সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেয়াজ আর ডিমের দাম
- জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিল সাইড’ অভিযানে আটক ১০
- নারায়ণগঞ্জে গৃহবধূ ইনাছ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
- রাজধানীতে বাথরুমের দরজা ভেঙে কর্মচারীর মরদেহ উদ্ধার
- যুক্তরাষ্ট্রে বিগত বছরে আত্মহত্যা সংখ্যা প্রায় ৪৯ হাজারের বেশি
- গাজীপুরের টঙ্গীর রেলওয়ে জংশন এলাকায় ছিনতাইকারীদের কবলে
- কুড়িগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ সকল শহীদদের স্মরণে সংবাদ সম্মেলন
- সেন্টমার্টিন দ্বীপে জোয়ারে ভেসে আসা দুই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
- রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৬০ জন
- ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন না’গঞ্জের ১৮ জন পুলিশ কর্মকর্তা
- পিকেকে গেরিলা গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে গিয়ে তুরস্কের ছয় সেনা নিহত

Comments are closed.