বাগেরহাটের শরণখোলায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা মামলায় এজাহারনামীয় ৩ ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ আগস্ট) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে, নিহতের ভাই আল আমিন খলিফা বাদী হয়ে হত্যার শিকার পাপিয়ার স্বামী আবু জাফরসহ সাতজনের নাম উল্লেখ করে
অজ্ঞাতনামা আরও চারজনকে আসামিকে করে শরণখোলা থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতারা হলেন- শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের আব্দুস সামাদ হাওলাদারের ছেলে মনির হাওলাদার (৪৫),
নেহারুল হাওলাদার (৪৮) ও মিলন হাওলাদার (৪০)। গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে বাগেরহাট পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন,
মা-মেয়ে হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা আপন তিন ভাই। গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পুলিশ সুপার আরও বলেন,
ওই নারীর সঙ্গে তার স্বামীর পারিবারিক কলহ ছিল। তার স্বামীও এজাহারনামীয় আসামি। সে বিষয়টিও আমরা তদন্ত করছি।
এর আগে, শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যায় বাগেরহাটের শরণখোলায় উত্তর রাজাপুর গ্রামে
ধারালো অস্ত্রে মা পাপিয়া আক্তার (৩৮) ও তার মেয়ে ছাওদা জেনিকে (০৬) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
হত্যার শিকার পাপিয়া আক্তার উত্তর রাজাপুর গ্রামের আবু জাফরের স্ত্রী এবং ধানসাগর এলাকার মো. আব্দুল হোসেন খকিফার মেয়ে।
ছাওদা জেনি পাপিয়া আক্তার ও আবু জাফর দম্পতির মেয়ে। তাদের আরও একটি ছেলে রয়েছে। ছেলেটি মঠবাড়িয়ায় থাকে। পুলিশ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে।
