ভারতের হিমাচল প্রদেশের শিমলায়ে একটি শিব মন্দির ধসে পড়ে ৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া, বহু মানুষ ঘটনাস্থলে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইন্ডিয়া টুডে
সংবাদ মাধ্যমটির প্রতিবেদন সূত্রে জানা গেছে,
‘সোমবার (১৪ আগস্ট) শিমলার সামার হিল এলাকার একটি মন্দিরে শাওয়ান উপলক্ষে পূজা দিতে ভিড় জমান ভক্তরা। এ সময় মন্দিরটিতে প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন।’
‘মন্দিরের ভূমিধসের বিষয়টি নিশ্চিত করেছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং শিখু।’
একটি টুইট বার্তায় তিনি বলেন,
‘ভারি বৃষ্টিপাতের কারণে সিমলার সামার হিলের শিব মন্দির ধসে পড়েছে। এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
তিনি আরও বলেন,
‘স্থানীয় প্রশাসন ধ্বংসাবশেষে উদ্ধার অভিযান চালাচ্ছে। ধ্বংসস্তূপে এখনও অনেকেই আটকা থাকতে পারেন।’
টুইটবার্তায় মুখ্যমন্ত্রী আরও জানান, ‘তিনি ঘটনাস্থল পরিদর্শন করতে যাচ্ছেন।’
এদিকে, হিমাচল প্রদেশের সোলানে জাদন গ্রামে আকস্মিক বৃষ্টির কারণে রোববার (১৩ আগস্ট) গভীর রাতে পানি বেড়ে সাতজনের মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে এক কর্মকর্তা জানিয়েছেন, ‘ছয়জনকে উদ্ধার করা হয়েছে।’
আরও পড়ুন:
- হজযাত্রীর ৩ কোটি টাকা আত্মসাৎকারী গ্রেফতার
- নারায়ণগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
- ছয় অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির আভাস
- ধোবাউড়ায় টিসিবির ১৮ বস্তা চালভর্তি পিকআপসহ আটক ২
- ডিমের দৈনিক চাহিদা সাড়ে তিন থেকে চার কোটি পিস, সর্বোচ্চ দামের রেকর্ড!
- ১৭ আগস্ট থেকে এইচএসসি, ডিএমপির নিষেধাজ্ঞা
- বন্যা-ভূমিধসে ১৬ জনের মৃত্যু:ধসে পড়ল কলেজ ভবন (ভিডিও)

Comments are closed.