সোনাতলায় স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে গৃহবধূর প্রানহানি

বগুড়ার সোনাতলায় স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে তাসলিমা খাতুন (২২) নামের এক গৃহবধূ খুন হয়েছেন।

রোববার (১৩ আগস্ট) রাত ১১টার দিকে সোনাতলা উপজেলার বালুয়াহাট ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

তাসলিমা বালুয়াপাড়া গ্রামের জহির উদ্দিনের স্ত্রী। ঘটনার পরপরই জহির উদ্দিন পালিয়ে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত ইসলাম জানান,

‘জহির উদ্দিন স্থানীয় বালুয়াহাট বাজারে ভেটেনারি ওষুধের দোকান পরিচালনা করেন।’

‘রোববার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে ফিরেন। খাওয়া দাওয়া শেষে স্ত্রী তাসলিমার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন।’

‘একপর্যায়ে ধারালো এক অস্ত্র দিয়ে স্ত্রীর পেটে আঘাত করে পালিয়ে যান।’

‘পরিবারের অন্য সদস্যরা তাসলিমাকে উদ্ধার করে সোনাতলা উপজেলা হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাত ৩টার দিকে তাসলিমা মারা যান।’

ওসি আরও বলেন,

‘ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহত তাসলিমার দেবর, শ্বশুর, শাশুড়ি, চাচা শ্বশুর ও চাচি শাশুড়িকে থানা হেফাজতে রাখা হয়েছে।’

‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় এখনও মামলা হয়নি।’

আরও পড়ুন:

এনএএন টিভি