অফিসের ছাদ ভেঙে পড়ে গুরুতর চোট আঘাত পেতে পারেন এমন আশঙ্কায় মাথায় হেলমেট পরে অফিসে বসে কাজ করছেন ভারতের তেলেঙ্গানার সরকারি কর্মচারীরা।
রাজ্যের জাগতিয়াল জেলার বীরপুরে মণ্ডল পরিষদ উন্নয়নের অফিসে দেখা গেছে এমন চিত্র।
কর্মচারীদের অভিযোগ,
‘একটি ভাঙা বাড়িতে তাদের অফিস স্থানান্তর করা হয়েছে।’
‘ছাদের পলেস্তারা এর আগে কয়েকজন জখম হওয়ার পর, এবার সাবধানী পদক্ষেপ হিসেবে মাথায় হেলমেট পরতে শুরু করেছেন ওই অফিসের কর্মীরা।’
তারা আরও অভিযোগ করেন,
‘কোনো ধরনের রক্ষণাবেক্ষণ ছাড়াই ব্যক্তি মালিকানাধীন একটা বাড়িতে সরকারি অফিস চালু করা হয়েছে।’
‘কিছুদিন আগে এক কর্মচারীর টেবিলে ছাদের পলেস্তারা খসে পড়ে। অল্পের জন্য বিপদের হাত থেকে রক্ষা পান তিনি।’
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে,
‘জেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়িটিকে ‘বিপজ্জনক’ বলে স্বীকার করে নিয়ে অন্যত্র অফিস খোলার পরামর্শ দেয়া হয়েছে।’
‘তারপরেও সেখানে অফিস চালানো হচ্ছে বলে অভিযোগ কর্মচারীদের।’
‘এই অফিসে সেবা নিতে আসাদের রক্ষায় এখন থেকে বাইরে টেবিল চেয়ার পেতে সেবা প্রদানের কথা জানিয়েছেন এখানে কাজ করা সরকারি কর্মচারীরা।’
আরও পড়ুন:
- ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীতে ব্লক রেইড পরিচালনা
- সৌদি অরবে গত এক বছরে সাড়ে তিন লাখ নারীর বিবাহবিচ্ছেদ!
- এশিয়া কাপ থেকে মাহমুদউল্লাহ বাদ পড়ায় মুশফিকের স্ত্রীর মন্তব্য
- এইচএসসি ও সমমানের পিছিয়ে দেওয়া পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- চালতিপাড়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু
- মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের আত্নহনন, মরদেহ পৌঁছালো বাড়িতে
- নারায়ণগঞ্জে ছয়তলা ভবনে পাঁচতলার ফ্ল্যাটে বিস্ফোরণে নারী-শিশুসহ চারজন দগ্ধ

Comments are closed.