এশিয়া কাপ থেকে মাহমুদউল্লাহ বাদ পড়ায় মুশফিকের স্ত্রীর মন্তব্য

ক্রিকেটভক্ত বাঙালির চোখে মাহমুদউল্লাহ রিয়াদ যেন এক বিশেষ আবেগের নাম। তবে আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ দলে তার জায়গা না হওয়ায় হতাশ হয়েছেন ভক্তরা।

শনিবার (১২ আগস্ট) এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি);

যেখানে নেয়া হয়নি অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে। এতে হতাশা প্রকাশ করেছেন অনেক ভক্তবৃন্দরা।

দল ঘোষণার পরে ক্রিকেটার মুশফিকুর রহিমের স্ত্রীর নামের একটি ফেসবুক আইডি থেকে কয়েকটি শব্দ লেখা হয়।

জান্নাতুল কেফায়েত মন্ডি নামের ওই আইডিতে লেখা হয়, ‘ইনজাস্টিস ইজ দ্য নিউ ট্রেন্ড’।

অর্থাৎ অবিচার করাই যেন এখনকার নতুন ধারা। হঠাৎ এমন কথার পেছনে রহস্যও লুকিয়ে রয়েছে।

জান্নাতুল কেফায়েত মন্ডি মূলত মাহমুদউল্লাহর শ্যালিকা এবং মুশফিকের স্ত্রী।

অনেকে ধারণা করছেন, এশিয়া কাপে মাহমুদউল্লাহকে না নেয়ায় হয়তো ক্ষোভ প্রকাশ করে এমন কথা লিখেছেন তিনি।

তবে মুশফিকপত্নী স্পষ্ট করে বলেননি কেন এমনটি লিখেছেন। এমনকি সেখানে মাহমুদউল্লাহর নাম কিংবা তার কোনো প্রসঙ্গই উল্লেখ করেননি।

এদিকে, মাহমুদউল্লাহকে দলে না নেয়ার বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন,

‘মাহমুদউল্লাহকে নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। এরপর টিম ম্যানেজমেন্ট আমাদের একটা পরিকল্পনা দিয়েছে।’

‘সামনে কোন দেশের সঙ্গে কীভাবে খেলা হবে এসব নিয়ে। ম্যানেজমেন্ট এবং অধিনায়কের সঙ্গে কথা বলা হয়েছে, তারপর সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি