সাতক্ষীরার কালিগঞ্জে মাটি বহনকারী আলমসাধুর চাপায় জীম হোসেন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু উপজেলার বন্ধকাটি গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র। জীম বন্ধকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
রোববার (২৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার জিরণগাছা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,
‘সকাল ৯টার দিকে শিশু জীম পায়ে হেঁটে উপজেলার কালিগঞ্জ টু তালতলা সড়কের জিরণগাছা মোড়ের দিকে যাচ্ছিলেন।
এ সময় পেছন দিক থেকে আসা মাটি বহনকারী আলম সাধু তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা আলমসাধুটি আটক করতে পারলেও চালক কৌশলে পালিয়ে যায়। ’
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত ইবাদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,
‘স্থানীয়দের সহযোগিতায় আলমসাধু জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।’
আরও পড়ুন :
- ৩৮ দিনের শিশুর মরদেহ ভাসছিলো গোয়ালঘরের গামলায়!
- লালমনিরহাটে রেস্টুরেন্টের খাবার খেয়ে ২২ জন হাসপাতালে
- ৭ বছরের শিশুর পেট থেকে ২ কেজি ওজনের টিউমার অপসারণ
- চট্টগ্রামে বসতঘরে আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ
- ডেঙ্গু পরীক্ষায় সর্বোচ্চ ফি ৫০০ টাকা নির্ধারণ
- ফরিদপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
- নড়াইলে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
- কুমিল্লায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস উল্টে নিহত ২
- রাজধানী ফের দূষিত বায়ুর মানের তালিকায় শীর্ষে
- যুবকের পেট থেকে আস্ত ১৫ কলম বের করলেন চিকিৎসক
- এসএসসি পরীক্ষার কেন্দ্রের পাশে বিএনপি সমাবেশ!
- গোগনগরে সন্ত্রাসী করলে পিঠের চামড়া থাকবে না : সেলিম ওসমান
- পরকিয়া সন্দেহে শ্বাসরোধে করে স্ত্রীকে হত্যা
