লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নে দইখাওয়া বাজারের রেদওয়ান রেস্টুরেন্টের খাবার খেয়ে ২২ জন ব্যক্তি অসুস্থ হয়েছেন।
রোববার (২৮ মে) হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল আকসা এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (২৭ মে) রাত ও রোববার সকালে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়।
এর আগে শনিবার সকালে উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া বাজারের চিড়ারমিল এলাকার রেদওয়ান রেস্টুরেন্টে স্থানীয়রা খাবার খান।
জানা গেছে, শনিবার সকালে রেদওয়ান রেস্টুরেন্টের পরোটা-ডাল খেয়ে পাঁচ থেকে আট ঘণ্টা পর ভুক্তভোগী ব্যক্তিদের পেটে ব্যথা, পাতলা পায়খানা ও বমি হতে থাকে।
অবস্থা বেগতিক হওয়ায় শনিবার রাত ও রোববার সকালে একের পর এক আক্রান্ত ব্যক্তিকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা।
এখন পর্যন্ত অসুস্থ ২২ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এ বিষয়ে জানতে রেদওয়ান রেস্টুরেন্টের মালিক আতিয়ার রহমানের মোবাইল ফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায়।
মেডিকেল অফিসার ডা. আল আকসা জানান, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত হাসপাতালে ২২ জন ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম ইসলাম নয়ন জানান, অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খাবারের বিষক্রিয়া থেকে এমন হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন :
- চট্টগ্রামে বসতঘরে আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ
- এসএসসি পরীক্ষার কেন্দ্রের পাশে বিএনপি সমাবেশ!
- দিনাজপুরে মাদ্রাজি, চায়না থ্রি ও বেদানা জাতের লিচু
- সমুদ্রসৈকতে ডুবে যাওয়া দুই পর্যটককে জীবন্ত উদ্ধার!
- জামালপুরে গাছের সঙ্গে বেঁধে দুই স্কুলছাত্রকে নির্যাতন
- বর্ণবাদী আচরণের দায়ে নিষিদ্ধ ছয় ইংলিশ ক্রিকেটার!
- মেসির সাথে দেখা করতে আর্জেন্টিনায় যাবেন পরীমনি
- ১০ দফা দাবিতে নয়াপল্টনে বিএনপির জনসমাবেশ শুরু
- লাখ রুপির মোবাইল খুঁজতে ২০ লাখ লিটার পানি নিষ্কাশন!
- নড়াইলে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
