শেরপুরের সীমান্তজুড়ে প্রাকৃতিক পরিবেশে হাজার হাজার কোরবানির পশু প্রস্তুত হচ্ছে।
পাহাড়ের নির্ভেজাল ঘাস ও লতাপাতা খেয়ে বেড়ে ওঠা এসব গরুর চাহিদাও বেশি।
তাই পশুখাদ্যের বাড়তি খরচ না থাকায় বেশি লাভের আশা করছেন স্থানীয়রা।
শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার সীমান্তজুড়ে বিভিন্ন পাহাড়ের পাদদেশে শত শত গরু চরে বেরাচ্ছে।
প্রতিদিন সকাল থেকেই পাহাড়ের এই সবুজ ঘাস আর লতাপাতা খেয়ে প্রাকৃতিকভাবে গরুগুলো বেড়ে উঠছে।
গরু পালনে কৃষকদের অতিরিক্ত কোনো খরচ নেই, তাই লাভও বেশি পাচ্ছেন কৃষকরা। তারা জানান, গরুর স্বাস্থ্য ভালো।
তাই চাহিদাও বেশি। তা ছাড়া গরু পালনে তাদের বাড়তি কোনো খরচও নেই।
এদিকে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠায় এখানকার গরুর চাহিদা অনেক বেশি বলে জানিয়েছে শেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, গরুগুলো পাহাড়ের প্রাকৃতিক ঘাস খেয়ে বেড়ে উঠছে। এতে কৃষকদের গরুর খাদ্য বাবদ খরচ কমে যাচ্ছে।
পাশাপাশি গরুর মাংসও সুস্বাদু আর চাহিদাও বেশি।
প্রাণিসম্পদ অফিসের তথ্যমতে, তিনটি উপজেলার সীমান্তজুড়ে প্রায় ২১ হাজার গরু পালন করা হচ্ছে।
আরও পড়ুন :
- মৌলভীবাজারের খামারিরা কোরবানির বাজার ধরতে প্রস্তুত
- রূপগঞ্জে ওয়ার্ড উপ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
- ফুটবল টুর্নামেন্টে এর পুরস্কার
- ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী
- বিএনপির ১৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
- চট্টগ্রামে বসতঘরে অগ্নিকান্ড; দুই সন্তানসহ মায়ের মৃত্যু
- আওয়ামীলীগের ডাক পেলে যেতে পারি: বর্ষা
- চকরিয়ায় কলেজছাত্রকে হত্যাচেষ্টার মামলা করায় চারাবাগান নিধন
- আওয়ামী লীগের যৌথসভা হবে আজ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু কাল
- অবশেষে সমাপ্তির সুর বাজলো ‘মিঠাই’তে
- পাকিস্তানে তুষারধসে ১০ যাযাবর নিহত
