পাকিস্তানে তুষারধসে ১০ যাযাবর নিহত

পাকিস্তানের উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায়  তুষারধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির গিলগিট-বালতিস্তানের শাউন্টার পাসের কাছে এই ঘটনা ঘটে। 

পাকিস্তান গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে,

‘এই তুষারধসের ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনাস্থলে পৌঁছানো এবং উদ্ধার তৎপরতা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।’

পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে,

‘নিহতরা সবাই যাযাবর উপজাতির বলে জানা গেছে। তারা গতকাল শনিবার শাউন্টারের পাহাড়ি এলাকা পার হওয়ার সময় তুষারধসে চাপা পড়ে মারা গেছে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শনিবার এক বিবৃতিতে বলেছেন,

‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে পাকিস্তানে এ ধরনের ঘটনা বাড়ছে।’

তিনি প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।’

সম্প্রতি পাকিস্তানে প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে।

উত্তরাঞ্চলের পর্বতগুলোর হিমবাগ গলে গত বছরে বন্যায় ১ হাজার ৭০০ মানুষের প্রাণহানি হয়েছে দেশটিতে। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা শীর্ষ ১০টি দেশের একটি পাকিস্তান।

গিলগিট বাল্তিস্তানকে বলা হয় হিমবাহের অঞ্চল। এখানে গত কয়েক বছর ধরে ঘন ঘন হিমবাহ গলে যাওয়া এবং তুষারধসের ঘটনা ঘটছে।

শাউন্টার পাস এলাকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ৪২০ মিটার ওপরে অবস্থিত।

এটি গিলগিট-বালতিস্তান অঞ্চলের আস্তোর জেলাকে সীমান্তবর্তী কাশ্মীর উপত্যকার সঙ্গে সংযুক্ত করেছে।

গিলগিট বালতিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদ এলাকার প্রধান শহর গিলগিট ও স্কারদুতে জরুরি অবস্থা জারি করেছেন।

জাতিসংঘ জানিয়েছে,

‘ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে পাকিস্তানের উত্তর পর্বতশ্রেণির হিমবাহগুলো দ্রুত গলে যাচ্ছে। ফলে গিলগিট বালতিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অন্তত ৩ হাজার ৪৪টি হিমবাহী হ্রদ তৈরি হয়েছে।’

আরও পড়ুন :

এন এ এন টিভি