বন্ধুর চিতার আগুনে ঝাঁপ দিয়ে অন্য বন্ধুর আত্নহত্যা!

ক্যানসারে মৃত্যু হয়েছিল এক যুবকের। তার পরিবার, আত্মীয়স্বজনদের সঙ্গে শেষকৃত্যে হাজির হয়েছিলেন যুবকের এক বন্ধু। বন্ধুর দাহকার্য যখন প্রায় শেষ, সকলে বাড়ির ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন সকলের নজর এড়িয়ে চিতায় ঝাঁপ দেন যুবক। শরীরের বেশির ভাগ অংশই পুড়ে যায় তার। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে,

‘২৭ মে (শনিবার) ঘটনাটি ঘটেছে ভারতের আগ্রায়।

পুলিশ জানিয়েছে, অশোক নামে এক যুবক ক্যানসারে ভুগছিলেন। শনিবার তার মৃত্যু হয়।

সকাল ১১টার দিকে যমুনা নদীর তীরে শেষকৃত্যের জন্য তার দেহ নিয়ে যাওয়া হয়।

প্রতিবেশী, আত্মীয়স্বজনদের সঙ্গে বন্ধুর শেষকৃত্যে গিয়েছিলেন আনন্দ নামে এক যুবকও। দাহকাজ যখন প্রায় শেষ, সেই সময় আনন্দ জ্বলন্ত চিতার মধ্যে ঝাঁপ দেন।’

উক্ত গণমাধ্যমে আরও বলা হয়,

‘এক যুবককে চিতার মধ্যে ঝাঁপ দিতে দেখেই সকলেই স্তম্ভিত হয়ে যান।

তড়িঘড়ি ওই যুবককে জ্বলন্ত চিতা থেকে টেনে বার করার চেষ্টা করেন তারা। কিন্তু ততক্ষণে শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গিয়েছিল তার।’

আনন্দকে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আগ্রা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়।

বন্ধুর চিতায় কেন ঝাঁপ দিলেন আনন্দ, তা এখনও জানা যায়নি।’

আরও পড়ুন :

এন এ এন টিভি