সমাপ্তির গুঞ্জন চলছিল অনেকদিন ধরেই। তারপর পড়ে শিলমোহরও। অবশেষে জানা গেল দিনক্ষণ। ফুরিয়েছে ‘মিঠাই’য়ের গল্প। বন্ধ হতে চলেছে জনপ্রিয় এই ধারাবাহিক।
শুটিং সমাপ্তির তারিখ অনুরাগীদের জানিয়ে দিলেন সৌমিতৃষা কুণ্ডু। শনিবার (২৭ মে) ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে মিঠাই লেখেন,
‘আমি দু’দিনের জন্য শুট করব। ৩০ ও ৩১ মে। চলতি মাসের শেষেই আমাদের ‘মিঠাই’য়ের শুটিং শেষ হবে।’
অর্থাৎ আর মাত্র তিন দিন। তারপরেই বন্ধ হবে একসময়ে টানা টিআরপি তালিকার শীর্ষে থাকা এই ধারাবাহিক।
অনেক আগেই সেরার মসনদ হারিয়েছে এই সিরিয়াল। নামতে নামতে তালিকার একদম তলানিতে চলে এসেছিলো। সিরিয়ালটির এমন পরিণতির কথা ভাবতে পারেননি অনেকেই।
তবে টিআরপি নিয়ে কখনও আফসোস করেননি ‘মিঠাই’। এক সাক্ষাৎকারে তিনি ভারতীয় গণমাধ্যমকে বলেছিলেন,
‘একটি ধারাবাহিকই সবসময় সেরা হবে না। নতুনদেরও জায়গা করে দিতে হবে। তাহলেই আমরা এগিয়ে যেতে পারব।’
কয়েকদিন আগেই বেশ অসুস্থ পড়েন সৌমিতৃষা। তাকে পুরোপুরি বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। তবে আপাতত ভালো আছেন তিনি। ধারাবাহিকের অন্তিম পর্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
আরও পড়ুন :
- লক্ষ্মীপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ; নিহত ৩
- দেড় ঘণ্টার চেষ্টায় বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
- পাকিস্তানে তুষারধসে ১০ যাযাবর নিহত
- বন্ধুর চিতার আগুনে ঝাঁপ দিয়ে অন্য বন্ধুর আত্নহত্যা!
- মোহাম্মদপুরের আদাবরে বহুতল ভবনে আগুন
- সৃজিতের সঙ্গে ‘বিচ্ছেদের’ বিষয় খোলসা করলেন মিথিলা!
- ৭ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
- মাটি বহনকারী আলমসাধুর চাপায় শিশুর মৃত্যু
- ৩৮ দিনের শিশুর মরদেহ ভাসছিলো গোয়ালঘরের গামলায়!
- লালমনিরহাটে রেস্টুরেন্টের খাবার খেয়ে ২২ জন হাসপাতালে
- ৭ বছরের শিশুর পেট থেকে ২ কেজি ওজনের টিউমার অপসারণ
