একটি মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে দুবাই যাওয়ার কথা ছিল আলিয়া ভাটের। সব গুছিয়েও নিয়েছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে এসে যাওয়া হলো না তার। তাকে যেতে হলো হাসপাতালে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
‘গুরুতর অসুস্থ আলিয়ার দাদা সনি রাজদানের বাবা নরেন্দ্র রাজদান। মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। অসুস্থ দাদাকে দেখতেই দুবাই না গিয়ে হাসপাতালে ছুটেছেন আলিয়া।’
বার্ধক্যজনিত অসুস্থতার পাশাপাশি ফুসফুসে সংক্রমণের জন্য শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে আলিয়ার দাদার। ৯৫ বছর বয়সী নরেন্দ্রে রাজদানকে আইসিইউতে রাখার কথা জানানো হয় হাসপাতালের পক্ষ থেকে।
তার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়েই বিমানবন্দর থেকে ফিরে আসেন আলিয়া।
পরিবারের এমন কঠিন সময়ে প্রিয়জনদের ছেড়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যেতে চাননি আলিয়া। তাই খবর পাওয়ামাত্রই বিদেশ যাত্রা বাতিল করেন অভিনেত্রী।
কিছুদিন আগে মেট গালায় দ্যুতি ছড়িয়েছেন আলিয়া। একটি খ্যাতনামা ফ্যাশন সংস্থার হয়ে সেখানে গিয়েছিলেন তিনি।
তার হাতে রয়েছে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। কিছুদিন আগে এ ছবির শুটিংয়ে কাশ্মীর থেকে ঘুরে এসেছেন আলিয়া।
আরও পড়ুন :
- লক্ষ্মীপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ; নিহত ৩
- দেড় ঘণ্টার চেষ্টায় বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
- পাকিস্তানে তুষারধসে ১০ যাযাবর নিহত
- বন্ধুর চিতার আগুনে ঝাঁপ দিয়ে অন্য বন্ধুর আত্নহত্যা!
- মোহাম্মদপুরের আদাবরে বহুতল ভবনে আগুন
- সৃজিতের সঙ্গে ‘বিচ্ছেদের’ বিষয় খোলসা করলেন মিথিলা!
- ৭ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
- মাটি বহনকারী আলমসাধুর চাপায় শিশুর মৃত্যু
- ৩৮ দিনের শিশুর মরদেহ ভাসছিলো গোয়ালঘরের গামলায়!

Comments are closed.