লক্ষ্মীপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ; নিহত ৩

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঝর্ণা আক্তার সুমি (২৬) নামে এক নারী নিহত হয়েছেন।

এ ঘটনায় অপর এক নারী ও শিশুসহ গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

রোববার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের মিয়ারবেড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ এলাকার সালেহ আহম্মেদ রুবেলের স্ত্রী।

আহত একজনের নাম জুয়েল হোসেন। তিনি লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী। অপর আহত নারী এবং শিশুর পরিচয় পাওয়া যায়নি। তারা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,

‘লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনী থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশাটি কমলনগরের দিকে যাচ্ছিল।

এ সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে রামগতি থেকে ছেড়ে আসা মায়ের দোয়া নামে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই সুমি নামে এক নারী মারা যান। এ সময় নারী ও শিশুসহ আরও তিনজন আহত হন।’

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান,

‘পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে।’

আরও পড়ুন :

এন এ এন টিভি