আওয়ামীলীগের ডাক পেলে যেতে পারি: বর্ষা

ঢালিউড তারকারাও এখন একে একে রাজনীতিতে ভিড়ছেন, অনেকেই নির্বাচনি প্রচারে অংশ নিচ্ছেন নিয়মিত। চিত্রনায়িকা বর্ষা  তাদের দেখে অনুপ্রাণিত।

আগামীতে আওয়ামী লীগ থেকে নির্বাচনি প্রচারে ডাকলে যেতে পারেন বলে জানিয়েছেন আফিয়া নুসরাত বর্ষা- এমন মতামত ব্বযক্র্ষাত করে বলেন,

‘বর্তমানে আমাদের দেশে দুটো দল। আওয়ামী লীগ ও বিএনপি। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ থেকে যদি আমাকে বলা হয়, আমাদের কোথাও কোনো একটি জায়গায় আপনাকে একটু প্রচার করতে হবে, আপনাকে আসতে হবে। সো তখন একজন সেলিব্রিটি হিসেবে আমি যেতেই পারি। ‘

‘এটা দেশের জন্য করা ভালো। যে দল দেশের জন্য ভালো করবে, সেই জায়গায় যাওয়া উচিত। আমার যদি এমন মনেই হয় যে, আমি গেলে অনেক ধরনের কথা হবে, তা হলে আমি সেখানে যাব না। এটা যার যার ব্যক্তিগত ইচ্ছার ওপরে নির্ভর করে।’

প্রসঙ্গত, সর্বশেষ গত ঈদুল ফিতরে অনন্ত-বর্ষা জুটির ‘কিল হিম’ সিনেমাটি সারা দেশে মুক্তি পায়। চলতি বছরই মুক্তি পাবে তাদের ‘নেত্রী- দ্য লিডার’ সিনেমাটি।

আরও পড়ুন :

এন এ এন টিভি