কিশোরগঞ্জের হোসেনপুরে রিয়াদ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
রোববার (২৮ মে) রাত ১১টার দিকে উপজেলার জিনারি ইউনিয়নে এই ঘটনা ঘটে।
ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম রোহিত জানান,
বীর হাজীপুর গ্রামের স্বপন মিয়ার ছেলে রিয়াদকে পারিবারিক বিরোধের জেরে রাত ১১টার দিকে ছুরিকাঘাত করা হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বর্তমান শিক্ষাবর্ষের পিপ্লাকান্দি হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
সম্প্রতি বিভিন্ন ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করে জানান, ‘গত ৬ মাসে তার তার ইউনিয়নে তিনটি খুনের ঘটনা ঘটেছে।’
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি জানিয়ে জানান,
‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে সোমবার সকাল ১০টা পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’
আরও পড়ুন :
- শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- গদবাধা ৯টা – ৫টা চাকরি; বিরক্ত হয়ে জঙ্গলে চলে গেলেন যুবক
- গাজীপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী নিহত
- সংঘর্ষ মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে বিএনপি নেত্রী
- তারেক-জোবায়দার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- রায়পুরায় মাসব্যাপী পৌর বানিজ্য মেলার শুভ উদ্বোধন
- বাগেরহাটে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
- শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতার শাস্তির দাবীতে নরসিংদীতে বিক্ষোভ
- দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- শ্মশান থেকে অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার
- আমির খানের তৃতীয় বিয়ের গুঞ্জন কি সত্যি!
- বিশেষজ্ঞরা বলছেন পাঁচ খাবার বয়স দ্রুত বাড়িয়ে দিচ্ছে
