রাজধানীর কেরানীগঞ্জে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরী। এ মামলায় মোট আসামি ১০৮। তবে সোমবার (২৯ মে) আদালতে আগাম জামিন নিতে হাজির হয়েছেন নিপুণ রায় চৌধুরী।
সোমবার (২৯ মে) বিষয়টি জানিয়েছেন তার আইনজীবী নিতাই রায় চৌধুরী।
জানা যায়, রাজধানীর একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। তার মাথার ব্যান্ডেজ এখনো খোলা হয়নি। গ্রেফতারের আশঙ্কায় তিনি হাসপাতাল থেকে সরাসরি হাইকোর্টে এসেছেন আগাম জামিন নিতে।
এদিন হাইকোর্টের একটি ফৌজদারি বেঞ্চে তার আগাম জামিন আবেদনের ওপর শুনানি হবে বলে জানা গেছে। জামিন শুনানি শেষে নিপুণ আবারও হাসপাতালে যাবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
উল্লেখ্য, গত শনিবার কেরানীগঞ্জের জিনজিরায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ দলটির ১০৮ নেতাকর্মীর নামে মামলা হয়।
মামলায় অজ্ঞাতনামা অনেক আসামি রয়েছেন বলে উল্লেখ করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানায় মামলাটি করেন জিনজিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এস এম সুমন।
মামলার এজাহারে আওয়ামী লীগ অফিস ভাংচুর, হত্যার উদ্দেশ্য মারধর করে গুরুতর জখম, চুরি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়।
আরও পড়ুন :
- রায়পুরায় মাসব্যাপী পৌর বানিজ্য মেলার শুভ উদ্বোধন
- বাগেরহাটে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
- দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- শ্মশান থেকে অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার
- আমির খানের তৃতীয় বিয়ের গুঞ্জন কি সত্যি!
- বিশেষজ্ঞরা বলছেন পাঁচ খাবার বয়স দ্রুত বাড়িয়ে দিচ্ছে
- হবিগঞ্জের পাইকারি বাজারে মাছের সরবরাহ বেড়েছে
- ফতুল্লা স্টেডিয়াম সংস্কারে আড়াইশ’ কোটি টাকা বরাদ্দ
- ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চার দেশ
- আড়াইহাজারে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
- হবিগঞ্জের পাইকারি বাজারে মাছের সরবরাহ বেড়েছে
- লক্ষ্মীপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ; নিহত ৩
- ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী

Comments are closed.