‘সাকিবের বিকল্প বোলার-ব্যাটিংয়ে এখনো তৈরি হয়নি’

আন্তর্জাতিক ক্যারিয়ারে বাংলাদেশকে অনেক ম্যাচই জিতিয়েছেন দেশের অন্যতম তারকা সাকিব আল হাসান। অলরাউন্ডার হিসেবে রয়েছেন বিশ্ব সেরাদের উপরের কাতারে। নাজমুল হাসান পাপন তাই অলরাউন্ডার সাকিবের সঙ্গে কারও তুলনা করতে চান না।

পাপন বলেন,

‘খেলোয়াড়দের মাঝে আমি বলবো যে সাকিবের বিকল্প আমাদের এখনও নেই, এটাই বাস্তবতা। আমাদের ব্যাটার আছে, বোলার আছে, আপনি যদি বলেন হয়ত ওর মতো বা ওর চেয়ে ভালো বোলার আছে, ওর মতো বা ওর চেয়ে ভালো ব্যাটার আছে। কিন্তু দুটোই আছে এ রকম কেউ নেই।’

বল হাতে বরাবরই দুর্দান্ত সাকিব। বাঁহাতি এই স্পিনারের সবচেয়ে বড় শক্তির জায়গা দ্রুতই ব্যাটারদের দুর্বল জায়গা ধরতে পারা। ব্যাটিংয়ে দলের প্রয়োজনে বিপর্যয় সামাল দিতে পারেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে ৬৬ টেস্ট খেলেছেন সাকিব। যেখানে ব্যাট হাতে ৪ হাজার ৪৫৪ রান করার সঙ্গে বল হাতে নিয়েছেন ২৩৩ উইকেট।

রঙিন পোশাকে সাকিবের দাপটটা একটু বেশি। ২৩২ ওয়ানডেতে ৭ হাজার ১৩২ রান করা সাকিব বাঁহাতি স্পিনে নিয়েছেন ৩০১ উইকেট।

টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার ৩৪৫ রান করার পাশাপাশি ১৩৬ উইকেট। ২০ ওভারের ক্রিকেটে ২ হাজার রান ও ১০০ উইকেট নেয়া একমাত্র ক্রিকেটার সাকিব।

আরও পড়ুন :

এনএএন টিভি