বগুড়ায় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে দুই লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।
সোমবার (২৯ মে) দুপুর ১২টায় জাতীয় ভোক্তা অধিকার বগুড়া ও সিভিল সার্জন অফিস যৌথ অভিযান পরিচালনা করেন।
জাতীয় ভোক্তা অধিকার বগুড়া জেলা কর্মকর্তা ইফতেখারুল আলম রিজভী ও সিভিল সার্জন কার্যালয়ের পক্ষে প্রতিনিধি ছিলেন মেডিক্যাল অফিসার ডা. দিবাকর বসাক। এ সময় জেলা চেম্বার অব কমার্স এর সহ-সভাপতি এনামুল হক দুলাল উপস্থিত ছিলেন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে হেনা সিটি স্ক্যান নামক একটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে জেলা কর্মকর্তা ইফতেখারুল আলম রিজভী বলেন,
‘প্রতিষ্ঠানটি কোন বৈধ সনদ অথবা অনুমতিপত্র দেখাতে পারেনি। এজন্য প্রয়োজনীয় প্রশিক্ষিত জনবলও প্রতিষ্ঠানটির নেই।
অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে মানুষের জীবন ও নিরাপত্তা বিপন্ন করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড এবং প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।’
আরও পড়ুন :
- কক্সবাজারে পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার
- অশ্লীল আচরণ করতে দেখে ফেলায় মাদরাসাছাত্রকে হত্যা
- বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নতুন পরিচালক নিয়োগ
- দুই বছরে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের ঘোষণা
- পেঁয়াজের বাজার থেকে বিপুল অর্থ লুটে নিয়েছে
- রংপুরে কোরবানির জন্য প্রস্তুত ১৩ লাখ পশু
- কোরবানির আগে আবারও লাগামহীন মসলার বাজার
- ফতুল্লায় ছিনতাইকারী সালমান গ্রেপ্তার
- ঢাকা-চিলাহাটি আন্তঃনগর ট্রেন চলাচলের নামকরণ ৪ জুন
- কিশোরগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে পরীক্ষার্থী খুন
- পরিচয় শনাক্তে ঢাবি ছাত্রীদের মুখমণ্ডল খোলা রাখতে হবে
- পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি নিয়ে জাহাজ মোংলায়
- নওগাঁয় মসলার বাজারে অভিযান; ৮ হাজার টাকা জরিমানা
- নোয়াখালীতে তিন বিএনপি নেতা গ্রেফতার
- পদ্মা সিটি-২ নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
- ডিআইজি প্রিজন্স বজলুরের জামিন স্থগিত

Comments are closed.