কক্সবাজারের ঈদগাঁও এলাকার পুকুর থেকে মনিরুল ইসলাম (১০) নামে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ মে) সকালে পুকুর থেকে কিশোরের স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।
নিহত মনিরুল ইসলাম ঈদগাঁও ইউনিয়নের উত্তর শিয়া পাড়ার মামুন অর রশিদের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবদুল হাকিম বলেন,
‘মনিরুল ইসলাম গতকাল রোববার সন্ধ্যায় সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করে উত্তর শিয়া পাড়া জামে মসজিদের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে আত্মীয় স্বজনরা সম্ভব্য বিভিন্ন স্থানে খোঁজ খবর নিলেও তাকে পাওয়া যায়নি।
আজ সকালে স্থানীয় এক ব্যক্তি ভাসমান অবস্থায় তার মরদেহটি দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে৷’
আব্দুল হাকিম আরও বলেন,
‘ঘটনাটি স্থানীয় থানা পুলিশকে অবগত করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া ছাড়া দাফন সম্পন্ন হয়েছে।’
আরও পড়ুন :
- বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নতুন পরিচালক নিয়োগ
- দুই বছরে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের ঘোষণা
- পেঁয়াজের বাজার থেকে বিপুল অর্থ লুটে নিয়েছে
- রংপুরে কোরবানির জন্য প্রস্তুত ১৩ লাখ পশু
- কোরবানির আগে আবারও লাগামহীন মসলার বাজার
- ফতুল্লায় ছিনতাইকারী সালমান গ্রেপ্তার
- ঢাকা-চিলাহাটি আন্তঃনগর ট্রেন চলাচলের নামকরণ ৪ জুন
- কিশোরগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে পরীক্ষার্থী খুন
- পরিচয় শনাক্তে ঢাবি ছাত্রীদের মুখমণ্ডল খোলা রাখতে হবে
- পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি নিয়ে জাহাজ মোংলায়
- নওগাঁয় মসলার বাজারে অভিযান; ৮ হাজার টাকা জরিমানা
- নোয়াখালীতে তিন বিএনপি নেতা গ্রেফতার
- পদ্মা সিটি-২ নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
- ডিআইজি প্রিজন্স বজলুরের জামিন স্থগিত

Comments are closed.