বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নতুন পরিচালক নিয়োগ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ শরিফুল হক।

সোমবার (২৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই পদে বদলিপূর্বক নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে ওই প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ।

উক্ত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের বর্ণিত কর্মকর্তাকে (উপসচিব) বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত তাঁর চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card