দুই বছরে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের ঘোষণা

দেশে আগামী দুই বছরের মধ্যে সোলার থেকে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এ বিষয়ে তিনি বলেন,

‘আমাদের উৎপাদন যেমন বাড়ছে তেমনি ডিমান্ডও বাড়ছে। এই মুহূর্তে যেসব দেশে তেল উৎপাদন হয় তারা ছাড়া সবাই এনার্জি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশেও তার প্রভাব পড়েছে। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

সোমবার (২৯ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card