রাজধানীর মহাখালীতে নির্মাণাধীন উড়াল সড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) থেকে লোহার রড পড়ে ১২ বছরের এক শিশু নিহত হয়েছে।
সোমবার (২৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে উড়াল সড়ক থেকে রড পড়ে শিশুটি মাথা এফোঁড়-ওফোঁড় হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালে নিয়ে আসা পথচারী আব্দুল কাদির ইমন বলেন,
‘সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকজনের জটলা দেখতে পাই। কাছে গিয়ে দেখি শিশুটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
কয়েকজনকে নিয়ে দ্রুত মহাখালীর একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢামেক হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন,
‘শিশুটিকে দেখে পথশিশু মনে হচ্ছে। রডটি ওপর থেকে পড়ে মাথার একদিক দিয়ে ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে গেছে।’
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান,
‘একটি শিশুকে আহত অবস্থায় কয়েকজন পথচারী হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এখন পর্যন্ত ওই ছেলের নাম পরিচয় কিছুই জানতে পারিনি।’
আরও পড়ুন :
- মসলার বাজার নিয়ন্ত্রণে আজ থেকে মাঠে নামছে ভোক্তা অধিকার
- ওয়ানডে সিরিজে থাকবেন না মাহমুদুল্লাহ রিয়াদ
- তারেক-জোবায়দা’র বিরুদ্ধে ৩ ব্যাংক কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ
- পরিচয় শনাক্তে ঢাবি ছাত্রীদের মুখমণ্ডল খোলা রাখতে হবে
- মাদারীপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
- সিলেটে ছুরিকাঘাতে আওয়ামীলীগ নেতা আহত
- খুলনায় তিন দিনের সফরে প্রধান নির্বাচন কমিশনার
- অর্থ সংকটে ৪ সন্তানের পিতার আত্মহত্যা
- গাইবান্ধায় ব্যাংক ডাকাতির ঘটনায় আটক ৪
- দুর্বৃত্তদের রেখে যাওয়া বোমা বিস্ফোরণ; ৩ শিশু আহত
- শান্তিপূর্ণ পরিবেশের কারণেই ভোটের অধিকার নিশ্চিত হয়েছে : প্রধানমন্ত্রী
