খুলনায় তিন দিনের সফরে প্রধান নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তিন দিনের সফরে খুলনা গেলেন আজ সোমবার (২৯ মে)

সফরসূচি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার আগামীকাল মঙ্গলবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে খুলনা সিটি করপোরেশন নির্বাচন

উপলক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেছেন।

বিকেল সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর

সদস্যদের উপস্থিতিতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

এছাড়া, তিনি বুধবার (৩১ মে) সকাল ১০টায় খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে খুলনা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের উপস্থিতিতে

অনুষ্ঠিতব্য ব্রিফিং এ প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন। এরপর দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

আরও পড়ুন :

এন এ এন টিভি