কোরবানি ঈদকে সামনে রেখে মসলার বাজার নিয়ন্ত্রণে কাজ করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার (২৯ মে) থেকে রাজধানীর বাজারগুলোতে চলবে ভোক্তা অধিকারের কঠোর অভিযান।
গরম মসলার মূল্য ও সরবরাহ স্থিতিশীল রাখার লক্ষ্যে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় রোববার (২৮ মে) এই তথ্য জানান অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।
সংস্থাটির সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল মসলার বাজারে অনিয়মের চিত্র তুলে ধরে বলেন,
‘মৌলভীবাজারের মসলা ব্যবসায়ীরা মূল্য তালিকা ঝোলান না। কোথা থেকে কত দামে এনেছেন তাও জানাতে চান না।
ইচ্ছামতো দাম নির্ধারণ করেন। এখানে আমাদের কাজ করার জায়গা আছে। মসলার দোকানে টেক্সটাইল কালার ব্যবহার করতেও দেখছি। ফুডগ্রেড কালার নয়।’
সভায় সভাপতিত্বকালে ভোক্তা অধিকারের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান আদার দাম প্রসঙ্গে বলেন,
‘চট্টগ্রামে আমরা বাজার মনিটর করেছি। ঢাকার বাজারও পর্যবেক্ষণ করছি। যেসব পাইকারি প্রতিষ্ঠান ক্রয়মূল্যের রশিদ ছাড়া পণ্য বিক্রি করে তাদের নাম ভোক্তা অধিকারকে জানাতে হবে। ভোক্তা অধিকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।’
এছাড়া আগামী এক সপ্তাহ মসলার বাজার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়ে ভোক্তার ডিজি বলেন,
‘বিশেষ করে রাজধানীর শ্যামবাজার ও মৌলভীবাজার এবং চট্টগ্রামের খাতুনগঞ্জ ও চাকতাই বাজার পর্যবেক্ষণে ভোক্তা অধিকারের সদস্যরা তৎপর থাকবেন।’
ভোক্তা অধিকারের পরিচালক মনজুর শাহরিয়ার বলেন,
‘কোরবানির আগে যারা বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন তাদের রুখে দিতে টানা অভিযান চালাবে ভোক্তা অধিকার।
এবারের অভিযান হবে কঠোর ও ব্যতিক্রমী। অভিযানে কোনো দোকানে মূল্যতালিকা না থাকলে ওই দোকানকে জরিমানা ও কম করে হলেও একদিনের জন্য বন্ধ করে দেওয়া হবে।
এছাড়া দোকানগুলো ক্রয়মূল্যের রশিদ দেখাতে না পারলে কমপক্ষে তিন দিনের জন্য দোকান বন্ধ করে দেওয়া হবে।’
ক্রয়মূল্য রশিদের ব্যাপারে সভায় অংশ নেওয়া খুচরা ব্যবসায়ীরা বলেন,
‘অনেক পাইকারি প্রতিষ্ঠান ক্রয়মূল্যের রশিদ দিতে চান না। রশিদের জন্য জোরাজুরি করলে তারা পণ্যই বিক্রি করেন না।’
মূলত কোরবানির ঈদকে সামনে রেখে উচ্চমূল্যে আদা, এলাচ, জিরা, দারুচিনি ও ধনিয়ার মতো মসলা বিক্রি করছে ব্যবসায়ীরা।
বিশেষ করে কম দামে মসলা কিনে ভোক্তাদের কাছে উচ্চ মুনাফায় বিক্রি করার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতেই ভোক্তা অধিকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা‘
আরও পড়ুন :
- মাদারীপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
- সিলেটে ছুরিকাঘাতে আওয়ামীলীগ নেতা আহত
- খুলনায় তিন দিনের সফরে প্রধান নির্বাচন কমিশনার
- অর্থ সংকটে ৪ সন্তানের পিতার আত্মহত্যা
- গাইবান্ধায় ব্যাংক ডাকাতির ঘটনায় আটক ৪
- দুর্বৃত্তদের রেখে যাওয়া বোমা বিস্ফোরণ; ৩ শিশু আহত
- শান্তিপূর্ণ পরিবেশের কারণেই ভোটের অধিকার নিশ্চিত হয়েছে : প্রধানমন্ত্রী

Comments are closed.