মাদারীপুর সদর উপজেলায় আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (২৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার শেখ হাসিনা মহাসড়কের খাগদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,
‘শহরের খাগদী এলাকার শেখ হাসিনা মহাসড়কের পাশে ঝোপের ধারে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পরে তারা থানা পুলিশকে খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহটি উদ্ধার করে। পরে উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন,
‘আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছি। মরদেহটি হিন্দু কোনো নারীর হবে। কারণ তার দুহাতে শাঁখা ছিল।
লাশটির নাম পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহটির সঙ্গে সিম ছাড়া একটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে। আমরা পরিচয় শনাক্তকরণে কাজ করছি।’
আরও পড়ুন :
- সিলেটে ছুরিকাঘাতে আওয়ামীলীগ নেতা আহত
- খুলনায় তিন দিনের সফরে প্রধান নির্বাচন কমিশনার
- গাইবান্ধায় ব্যাংক ডাকাতির ঘটনায় আটক ৪
- দুর্বৃত্তদের রেখে যাওয়া বোমা বিস্ফোরণ; ৩ শিশু আহত
- শান্তিপূর্ণ পরিবেশের কারণেই ভোটের অধিকার নিশ্চিত হয়েছে : প্রধানমন্ত্রী
- কিশোরগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত
- শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- গদবাধা ৯টা – ৫টা চাকরি; বিরক্ত হয়ে জঙ্গলে চলে গেলেন যুবক
- গাজীপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী নিহত
- সংঘর্ষ মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে বিএনপি নেত্রী
- তারেক-জোবায়দার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

Comments are closed.