পরিচয় শনাক্তে ঢাবি ছাত্রীদের মুখমণ্ডল খোলা রাখতে হবে

পরীক্ষার সময় ছাত্রীদের পরিচয় শনাক্তে কানসহ মুখ দৃশ্যমান রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের বিজ্ঞপ্তি স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে।

এই আদেশের ফলে পরীক্ষা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের ছাত্রীদের মুখমণ্ডল খোলা রাখতে হবে।

সোমবার (২৮ মে) জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী বেলায়েত হোসেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. ফয়জুল্লাহ ফয়েজ। ঢাবির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

পরে আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন,

‘ঢাবির বাংলা বিভাগের বিজ্ঞপ্তি স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত বলেছেন, বাংলা বিভাগের পরীক্ষা চলাকালে ছাত্রীদের যতটুকু প্রয়োজন ততটুকু মুখমণ্ডল খোলা রাখতে হবে।

এর আগে, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাবির করা আবেদনের শুনানি নিয়ে গত ৭ মে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম মামলাটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ২২ মে শুনানির জন্য পাঠিয়ে দেন।

পরীক্ষা ও প্রেজেন্টেশনের সময় শিক্ষার্থীর (ছাত্রীদের) পরিচয় শনাক্তে কানসহ মুখ দৃশ্যমান রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দেওয়া বিজ্ঞপ্তি গত ২৮ মার্চ স্থগিত করেন হাইকোর্ট।

বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

রুলে ওই বিজ্ঞপ্তি কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও বাংলা বিভাগের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ফয়জুল্লাহ ফয়েজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

আরও পড়ুন :

এন এ এন টিভি