নওগাঁয় মসলার বাজারে অভিযান; ৮ হাজার টাকা জরিমানা

নওগাঁ জেলার বদলগাছীতে মসলার বাজারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার হাটখোলা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ। এ সময়ে তিনি বলেন,

‘প্রতিদিনের অভিযানের অংশ হিসেবে আজ দুপুরে উপজেলার হাটখোলা বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভেজাল পণ্য বিক্রি, পণ্যের তালিকা প্রদর্শন না করা ও বেশি দামে পণ্য বিক্রির অপরাধে সুমন ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা, ফারুক স্টোরকে ১ হাজার ও মেসার্স ইউনিক ট্রেডার্সকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।’

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন :

এনএএন টিভি