হাউজ অফ রিপ্রেজেনটেটিভস অফ জাপানের স্পিকারের আমন্ত্রণে দেশটিতে সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সোমবার (২৯ মে) স্পিকার ও তার সফরসঙ্গীরা দেশে ফিরেন।
সফরকালে জাপানের হাউজ অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার হিরোইউকি হসোদা ও হাউজ অফ কাউন্সিলরসের প্রেসিডেন্ট হিদেহিসা ওতসুজি-র সাথে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার সৌজন্য সাক্ষাৎ করেন।
এছাড়া স্পিকারের সাথে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ লিগের প্রেসিডেন্ট আসো তারো সৌজন্য সাক্ষাৎ করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাপান সফরকালে জাপানের ন্যাশনাল মিউজিয়াম ফর ইমার্জিং সাইন্স অ্যান্ড ইনোভেশন, ওসাকা একুরিয়াম কাইয়ুকান ও ওসাকা ক্যাসেল পরিদর্শন করেন।
এছাড়া তিনি হাউজ অফ রিপ্রেজেনটেটিভস অফ জাপানের স্পিকার হিরোইউকি হসোদা এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদের আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করেন।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে জাপান সফর শেষে আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী এমপি,
খাদিজাতুল আনোয়ার এমপি ও কানিজ ফাতেমা আহমেদ এমপি আজ ঢাকা পৌঁছেছেন।
স্পিকারের স্পাউস সৈয়দ ইশতিয়াক হোসাইন, পুত্র সৈয়দ ইবতেশাম রফিক হোসাইন,
অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান, স্পিকারের একান্ত সচিব অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ,
যুগ্মসচিব মো. তারিক মাহমুদ এবং স্পিকারের সহকারী একান্ত সচিব উপসচিব মো. রাশেদ ইকবাল চৌধুরী জাপান সফর শেষে আজ ঢাকা পৌঁছেছেন।
আরও পড়ুন :
- বগুড়ায় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
- কক্সবাজারে পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার
- অশ্লীল আচরণ করতে দেখে ফেলায় মাদরাসাছাত্রকে হত্যা
- বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নতুন পরিচালক নিয়োগ
- দুই বছরে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের ঘোষণা
- পেঁয়াজের বাজার থেকে বিপুল অর্থ লুটে নিয়েছে
- রংপুরে কোরবানির জন্য প্রস্তুত ১৩ লাখ পশু
- কোরবানির আগে আবারও লাগামহীন মসলার বাজার
- ফতুল্লায় ছিনতাইকারী সালমান গ্রেপ্তার
- ঢাকা-চিলাহাটি আন্তঃনগর ট্রেন চলাচলের নামকরণ ৪ জুন
- কিশোরগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে পরীক্ষার্থী খুন
- পরিচয় শনাক্তে ঢাবি ছাত্রীদের মুখমণ্ডল খোলা রাখতে হবে
- পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি নিয়ে জাহাজ মোংলায়
- নওগাঁয় মসলার বাজারে অভিযান; ৮ হাজার টাকা জরিমানা
- নোয়াখালীতে তিন বিএনপি নেতা গ্রেফতার
- পদ্মা সিটি-২ নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
- ডিআইজি প্রিজন্স বজলুরের জামিন স্থগিত
