কর্মসূচি পালনের অনুমতি চাইতে গিয়ে জামায়াতে ইসলামীর ৪ নেতা গ্রেপ্তার হয়েছেন।
সোমবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদরদপ্তরের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
জামায়াতের ৪ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন- সুপ্রীম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান,
সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভুইয়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেন ও সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন ভুইয়া।

আগামী ৫ জুন রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি ও সহযোগিতার আবেদন নিয়ে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের প্রতিনিধি দলটি আজ বিকেলে ডিএমপি সদরদপ্তরে এসেছিল।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক আশরাফুল আলম ইমন জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ,
জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আগামী ৫ জুন বেলা ৩টায়
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করতে চায় জামায়াতে ইসলামের ঢাকা মহানগর শাখা।
এ কর্মসূচি পালনের অনুমতি চাইতে প্রতিনিধি দলের সদস্যরা ডিএমপি কার্যালয়ে গিয়েছিলেন।
আরও পড়ুন :
- নিতাইগঞ্জ ও দিগুবাবু বাজারে ভোক্তা অধিকারের অভিযান
- হকি কোম্পানী হত্যা মামলায় বাবা ও ছয় ছেলের যাবজ্জীবন
- কক্সবাজারের ভ্যাট কমিশনারকে হাইকোর্টে তলব
- ঢাকা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক উত্তম কুমারের নিয়োগ স্থগিত
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার
- কক্সবাজারের ভ্যাট কমিশনারকে হাইকোর্টে তলব
