ঘরে ঢুকে পড়লে চাপা পড়ে ঘুমিয়ে থাকা ফুলুরাণী (৩৫) নামে এক গৃহবধূ ও তার মেয়ে রাধিকা রাণী (১৫) নিহত হয়েছেন।
আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় মেয়েটির বাবা গনেশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার ভোর রাতে টাঙ্গাইল- জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার নল্যা বাজারের উত্তর পাশে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, জামালপুরগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো- ট-২০-৯৬৮৯) ভোর রাত সাড়ে চারটার দিকে নল্যাবাজার পৌঁছে।
বাজার অতিক্রম করার পর পরই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে (পূর্ব পাশ) গনেশের বাড়িতে ঢুকে যায়। এ সময় এটি খাটে ঘুমিয়ে থাকা মা, মেয়ে ও বাবাকে চাপা দেয়।
খবর পেয়ে ধনবাড়ী ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।
বাবাকে ময়মনসিংহ মেডিকেল কলে হাসাপাতালে প্রেরণ করা হয়। ধনবাড়ী থানার ওসি এইচএম জসিম উদ্দিন জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।
আরও পড়ুন :
- হজের উদ্দেশ্যে সৌদি পৌঁছেছেন ৩৩ হাজার ৭৩৫ হজযাত্রী
- তেলুগু সুপারস্টার সর্বানন্দ সড়ক দুর্ঘটনার কবলে
- কক্সবাজারে পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার
- মতলব উপজেলায় একই পরিবারের ৮ হত্যার ২৬ বছর আজ
- দুই বছরে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের ঘোষণা
- তারেক-জোবায়দা’র বিরুদ্ধে ৩ ব্যাংক কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ
- শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতার শাস্তির দাবীতে বিক্ষোভ
- শুক্রবার নারায়ণগঞ্জে আসছে সৈয়দ আশরাফী আল জিলানী
