নড়াইলে শ্মশান থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

নড়াইল সদর উপজেলায় দেলবার গাজী (৫৫) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ মে) সকাল সাড়ে ৮টার দিকে নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের খলিশাখালী আটঘরা শ্মশানের কাছ থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়।

দেলবার গাজী নড়াইল সদর উপজেলার মধুরগাতি গ্রামের শুকুর গাজীর ছেলে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বিছালী পুলিশ ক্যাম্পের এসআই আসমত আলী জানান,

‘দেলবার গাজী গত সোমবার বিকেলে তার নিজস্ব ভ্যান নিয়ে বের হন।

গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি।

পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা আটঘড়া শ্মশানের পাশে দেলবার গাজীর মরদেহ পড়ে থাকতে দেখে বিছালি ক্যাম্প পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে তার লাশ উদ্ধার করে।’

তিনি আরও বলেন,

‘লাশের গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

এছাড়া তার ভ্যানটি পার্শ্ববর্তী অভনগর উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।’

আরও পড়ুন:

এনএএন টিভি