বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো বসতঘর

চট্টগ্রামের মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়েছে দুটি বসতঘর।

সোমবার (২৯ মে) দিবাগত রাত ৩টার সময় উপজেলার মিঠানালা ইউনিয়নের সুফিয়া মাদরাসা সংলগ্ন ওবায়দুল হক হাজী বাড়ীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে ওই বাড়ির নুরুল ইসলামের ছেলে প্রবাসী জিয়াউর রহমান ও আমির হোসনের দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।

মিঠানালা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ নাছির উদ্দিন বলেন,

‘আগুনে তাদের পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। প্রবাসী জিয়াউর রহমানের নগদ ২ লক্ষ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র ও যাবতীয় জিনিসপত্র পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন,

‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আমির হোসেনের বসতঘর থেকে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী ঘরে চড়িয়ে পড়ে।’

আরও পড়ুন:

এনএএন টিভি