ফের তিন দিনের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে রাজশাহী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ রিমান্ড মঞ্জুর করেন।

রাজশাহী জেলা পুলিশের কোর্ট পরিদর্শক পরিমল কুমার এ সকল তথ্য নিশ্চিত করে জানান,

‘মঙ্গলবার সকালে পাঁচ দিনের রিমান্ড শেষে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে আদালতে হাজির করা হয়।

এ সময় পুলিশের পক্ষ থেকে আরও ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

এর আগে, গত বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টার দিকে নগরীর কোর্ট ভেড়িপাড়া এলাকা থেকে বিএনপি নেতা চাঁদকে গ্রেফতার করে পুলিশ।

ওইদিন দুপুরে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়।

ওই সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন।

আরও পড়ুন:

এনএএন টিভি